হলিউড সিনেমা ‘ম্যান অব টুমরো’তে অভিনয় করতে যাওয়া নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী অদ্রিয়া আরজোনা। ২০২৭ সালে মুক্তি প্রতীক্ষিত এই ডিসি কমিকস নির্ভর সিনেমায় নিজের চরিত্র নিশ্চিত করতে তাকে অডিশনের কঠিন পথ পার হতে হয়েছে।
সম্প্রতি স্যান ডিয়েগোর এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অতীতে বেলকো এক্সপেরিমেন্ট সিনেমায় কাজ করার সুবাদে ডিও স্টুডিওর প্রধান জেমি গান ও পিটার সাফরানের সঙ্গে পুরনো পরিচয় থাকলেও অডিশন প্রক্রিয়ায় কোনো ছাড় পাননি তিনি। নিজের যোগ্যতা প্রমাণ করেই সুযোগ করে নিতে হয়েছে। নির্মাতা জুটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ক্যারিয়ারের প্রথম সুযোগ তাদের হাত ধরেই এসেছে এবং এই পরিবারের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত।
জেমি গান পরিচালিত এই সিনেমায় অদ্রিয়া কোন চরিত্রে অভিনয় করছেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও গুঞ্জন রয়েছে তিনি ‘ম্যাক্সিমা’ চরিত্রে হাজির হবেন। ডেভিড কোরেনসওয়েট ও র্যাচেল ব্রোসনাহান অভিনীত সিনেমাটির দৃশ্যধারণ শিগগিরই শুরু হবে।