বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ ‘বনের মেয়ে পাখি’

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:৩৩ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’। বাঁশরীর আয়োজনে এবং ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক’ স্লোগানে এবারের উৎসবে কবির দশটি নাটক পরিবেশিত হবে।

আজ ২৫ জুলাই বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহিন। এতে সভাপতিত্ব করবেন বাঁশরীর সভাপতি

ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হবে বাঁশরী রেপার্টরিী থিয়েটারের নাটক ‘বনের মেয়ে পাখি’। সাজ্জাদ সাজুর নির্দেশনায় নাটকটিতে সাপুড়ে ভগু লালের কাছে বেড়ে ওঠা এবং মনসার কৃপায় অলৌকিক ক্ষমতা পাওয়া এক কন্যার জীবনসংগ্রাম ও পরিচয় পুনরুদ্ধারের গল্প তুলে ধরা হয়েছে। অভিনয়ের পাশাপাশি মূল হল প্রাঙ্গণে প্রতিদিন বিকেল থেকে চলবে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত