ভারতে শিক্ষার্থী আন্দোলন

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন আয়েশা খান

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানাতে গিয়ে আটক হন অভিনেত্রী আয়েশা খান। ‘বিগ বস ১৭’-খ্যাত এই অভিনেত্রী মুম্বাইয়ের দাদার এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভে অংশ নিলে পুলিশ তাকে আটক করে। তবে কয়েক ঘণ্টা পর তাকে মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার পর সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আয়েশা খান দাবি করেন, তিনি কেবল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে সেখানে উপস্থিত ছিলেন। তিনি কোনো সেøাগান দেননি বা আইনশৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কর্মকা-ে জড়িত ছিলেন না। তবুও কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে একটি পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যান।

অভিনেত্রীর অভিযোগ, আটকের সময় তিনি বারবার জানতে চেয়েছিলেন কেন তাকে আটক করা হচ্ছে। তবে পুলিশ এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। তার প্রকাশ করা ভিডিওতে একই ভ্যানে আরও কয়েকজন আন্দোলনকারীকে দেখা যায়। পরে মুক্তি পাওয়ার পর তিনি পুরো ঘটনার বর্ণনা দিয়ে ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। আয়েশা খানের এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।