ক্রিকেটে রাজশাহী ঢাকা চ্যাম্পিয়ন

নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে বালক বিভাগে রংপুর অঞ্চলকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী অঞ্চল। বালিকা বিভাগে একই ব্যবধানে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা অঞ্চল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানের বড় সংগ্রহ গড়ে তোলে রাজশাহীর ছেলেরা। জবাব ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ৪৭ রান। ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রানে থামে তারা। শেষ পর্যন্ত ১৯ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে রাজশাহী।

বৃষ্টির কারণে বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয় ৫ ওভারে। শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ৪ উইকেটে ৪৮ রানের পুঁজি পায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯ রান তোলে থামে ময়মনসিংহের ইনিংস। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা বল রিয়া মনি।