দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে দুই জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানে অনুষ্ঠিত খেলায় কাজাখস্তানকে ৩-২ সেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে। এর আগে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হারলে বাংলাদেশ উজবেকিস্তানকে হারায় ৩-২ সেটে। এবারের আসরে অংশ নেওয়া অন্য দুই দল হলো শ্রীলঙ্কা ও নেপাল।