অনুষ্ঠিত হচ্ছে ‘সেলিনা মনির ব্রাইডাল ওয়ার্কশপ বাংলাদেশ ২০২৬’

দেশের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেলিনা মনির ব্রাইডাল ওয়ার্কশপ বাংলাদেশ ২০২৬’। এই আয়োজনকে আরও সমৃদ্ধ করতে ওয়ার্কশপের অফিশিয়াল আউটফিট পার্টনার হিসেবে এলিনি (Eleni) এবং অফিশিয়াল মেকআপ পার্টনার হিসেবে ‘দ্য বিউটি মল’ (The Beauty Mal)-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 

আয়োজকরা জানান, আন্তর্জাতিক মানের এই ব্রাইডাল মাস্টারক্লাসে অংশগ্রহণকারী মেকআপ আর্টিস্টদের জন্য থাকবে আধুনিক ব্রাইডাল মেকআপ টেকনিক, এইচডি মেকআপ ও ফটোগ্রাফি, প্রোডাক্ট নলেজ ও ডেমোনস্ট্রেশন এবং হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ। সফল অংশগ্রহণকারীদের সনদও প্রদান করা হবে। 

আয়োজকদের ভাষ্য, Eleni এবং The Beauty Mall-এর অংশীদারিত্ব এই আয়োজনকে আরও প্রিমিয়াম ও মানসম্মত করে তুলবে। তাদের সহযোগিতায় অংশগ্রহণকারীরা আধুনিক ট্রেন্ড, পেশাদার দক্ষতা এবং আন্তর্জাতিক মানের ব্রাইডাল আর্টিস্ট হিসেবে নিজেকে গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। 

মেন্টর হিসেবে ওয়ার্কশপ পরিচালনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট সেলিনা মনির। সীমিত আসনের এই ওয়ার্কশপে অংশ নিতে আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। 

আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন বাংলাদেশের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং দক্ষ মেকআপ আর্টিস্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।