আইসোলেশনে শাবানা আজমি

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম

ভারতে শিক্ষর্থীদের আন্দোলনে সম্পৃক্ত হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সোয়াইন ফ্লুতে আক্রান্ত এই অভিনেত্রী চিকিৎসকের পরামর্শে বর্তমানে আইসোলেশনে রয়েছেন। এ কারণে আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া দেশটিতে চলমান ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিতে পারেননি তিনি। 

শাবানা আজমি জানান, একটি ছাত্র সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় তার উপস্থিত থাকার কথা ছিল। সেখানে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। তবে হঠাৎ সোয়াইন ফ্লু ধরা পড়ায় চিকিৎসক তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। সংক্রমণ যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে জন্যই তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শাবানা আজমি লেখেন, অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তিনি হতাশ। শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও শিক্ষার্থীদের প্রতি তার সমর্থন সবসময় থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে শুভকামনা চেয়েছেন অভিনেত্রী। শাবানার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তার অনুরাগী ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত