কোক স্টুডিও বাংলায় 

ইশান-সুনিধির ‘পাতার বাঁশরি’

প্রেম, অপেক্ষা আর বিরহের চিরন্তন অনুভূতি নিয়ে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের নতুন গান ‘পাতার বাঁশরি’। গানটি গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার সব অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে।

ইশানের কথা ও সুরে গানটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন সুনিধি নায়েক। সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান। গানটির মূল উপজীব্য প্রেমিক হৃদয়ের ব্যাকুলতা, প্রিয়জনের বাঁশির প্রতি ভালোবাসা এবং দূরে থেকেও না-বলা টানের অনুভূতি।

গানটির দৃশ্য ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে। পুরনো দিনের প্রতœতাত্ত্বিক স্থাপনা ও নিভৃত প্রকৃতির আবহ গানের গল্পের সঙ্গে চমৎকার সামঞ্জস্য তৈরি করেছে। সহজ কথা, দরদি সুর আর দুই শিল্পীর নিখুঁত গায়কি শ্রোতাদের নিজস্ব ভালোবাসার স্মৃতির সঙ্গে সংযোগ তৈরি করবে বলে জানান আয়োজকরা।