রেকর্ড ভাঙার পথে ‘দ্য ওডিসি’

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:৪৪ এএম

বক্স অফিসে দাপট বজায় রেখে দ্বিতীয় সপ্তাহে পা দিল ক্রিস্টোফার নোলানের পৌরাণিক মহাকাব্যিক চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। ভারতীয় বক্স অফিসে প্রথম সপ্তাহে দুর্দান্ত ব্যবসার পর দ্বিতীয় শুক্রবারে ছবিটির আয় বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। মুক্তির অষ্টম দিনে ৬ কোটি ৮৫ লাখ রুপি আয় করায় ভারতে ছবিটির নিট সংগ্রহ দাঁড়িয়েছে ৯৭ কোটি ১৫ লাখ রুপি এবং গ্রস আয় ১১৫ কোটি ৯২ লাখ রুপি অতিক্রম করেছে। টাইমস অব ইন্ডিয়া।

ম্যাট ড্যামন অভিনীত বিশ^খ্যাত ছবিটি ভারতে নোলানেরই আগের হিট ‘ওপেনহাইমার’-এর ১২৮ কোটি ৪৬ লাখ রুপির রেকর্ড স্পর্শ করার দ্বারপ্রান্তে। এরই মধ্যে ভারতে সর্বকালের শীর্ষ আয়কারী ১৫টি হলিউড ছবির তালিকায় স্থান করে নিয়েছে এটি। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েও সাড়া ফেলেছে ছবিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত