‘স্পাইডার’ লুকে সাংহাই কাঁপালেন জেনডায়া

হলিউড অভিনেত্রী জেনডায়া সম্প্রতি সাংহাইয়ে অনুষ্ঠিত ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ চলচ্চিত্রের প্রিমিয়ারের রেড কার্পেটে ভার্সাচির ২০১৬ সালের স্প্রিং কুত্যুর কালেকশনের একটি অসাধারণ ভিনটেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসে নজর কেড়েছেন তিনি। পোশাকটিতে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে মাকড়সার জালের বুনন ও নকশা, যা তার সিনেমা ‘স্পাইডার-ম্যান’-এর মেথড ফ্যাশনের সঙ্গে হুবহু মিলে যায়। সম্পূর্ণ পোশাকের সি-থ্রু বা নেকড ড্রেস লুকের সঙ্গে থাই-হাই  স্লিট এবং ক্রিশ্চিয়ান লুবোটিনের সাদা স্টিলেটো জুতা তার গ্ল্যামারে ভিন্ন মাত্রা যোগ করে। তবে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে কোমরের ব্যান্ডে যুক্ত শোপার্ডের তৈরি হিরে ও হলুদ স্যাফায়ারের চোখ ধাঁধানো একটি স্পাইডার ব্রোচ।

দশক পুরনো একটি অ্যাথলেটিক কুত্যুর কালেকশন থেকে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এমন নিখুঁত পোশাক ও অলংকার নির্বাচন জেনডায়া এবং রচের ফ্যাশন গবেষণা ও বিচক্ষণতার কথাই আরেকবার প্রমাণ করে।