হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে আগুন ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হ্যাঙ্গারে থাকা দুটি উড়োজাহাজ দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে সূত্র জানায়, স্কাই ক্যাপিটাল নামের একটি এয়ারলাইনসের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।