পুলিশকে লক্ষ করে গুলি

সাভারের আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে পুলিশ পাল্টা গুলি চালালেও কাউকে আটক করতে পারেনি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচতলায় এলাকায় এক ব্যক্তিকে জিম্মি করে সন্ত্রাসীরা। সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে। সে সময় সন্ত্রাসীদের লক্ষ্য করে পুলিশ পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যান। আশুলিয়া থানার উপপরিদর্শক রাশেদুজ্জামান জানান, এক ব্যক্তিকে সন্ত্রাসীরা জিম্মি করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।