রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বিগত ১০ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যা হওয়ার কথা ছিল, তার অনেক কিছুই হয়নি। এটি শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, একই সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানেই অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিল। নাম ও সাইনবোর্ড বদলেই সীমাবদ্ধ ছিল অনেক উদ্যোগ। এসব কারণেই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গতকাল শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তাহমিনা আখতার। বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামীম, জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহনাজ পলি প্রমুখ।