সুধাসদনে যুবকের ঝুলন্ত মরদেহ

রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদনে মো. শাকিল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ধানমন্ডি ৫ নম্বর সড়কের ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত মো. শাকিল মোহাম্মদপুরের ঝিগাতলার শিবপুর টালি অফিস এলাকার সেকান্দার আলী মাতুব্বরের ছেলে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ওয়াদুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ধানম-ি এলাকার সুধাসদনে অজ্ঞাতপরিচয় এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দিলে তারা আঙুলের ছাপের মাধ্যমে ওই যুবকের পরিচয় শনাক্ত করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।