ভারতের চলমান নিট কেলেঙ্কারি ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই শুরু হয় ধরপাকড়। এবার বিজেপির মুখপাত্র কেয়া ঘোষের নিশানায় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আন্দোলনের নামে নোংরামি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে প্রদর্শনের অভিযোগে আনন্দপুর থানায় মামলা দায়ের করেছেন।
শ্রীলেখা ‘টুকরে গ্যাং’য়ের সঙ্গে শামিল রয়েছেন বলেও দাবি করেছেন কেয়া ঘোষ। এছাড়াও বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ জানিয়েছে বিজেপির নেতা-কর্মীরা। সর্বোপরি একাধিক থানায় শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। অবিলম্বে গ্রেপ্তার না করলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই এই ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল।