নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আব্দুল্লাহ বুধী গ্রামের মো. কাজল মিয়া ও আঁখি আক্তার দম্পতির ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে বাড়ির উঠানে খেলছিল শিশু আব্দুল্লাহ। এ সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পেছনে প্রতিবেশী নৃপেন্দ্র দাসের পুকুরে পড়ে যায় শিশু আব্দুল্লাহ।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শিশুর বাবা পুকুরে ছেলেকে ভাসতে দেখে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।।