বিমানবাহিনীর বিসিএএসপিএস উদ্যোগে সেমিনার

ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশারের বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজস (বিসিএএসপিএস) ভবনে জাতীয় নিরাপত্তার স্বার্থে আকাশসীমার মানচিত্রায়ন : পরিবর্তনশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ শীর্ষক জাতীয় পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সেমিনারের গুরুত্বপূর্ণ দিক পর্যালোচনাপূর্বক বিশেষ বক্তব্যে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ সেন্টারের কার্যক্রমের প্রশংসা করে যেকোনো বিজ্ঞানধর্মী গবেষণার ক্ষেত্রে সরকারের অবারিত পৃষ্ঠপোষকতার আশ্বাস ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের সমন্বিত একটি আধুনিক আকাশ শক্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তারা জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক রাজনীতি ও আকাশ সার্বভৌমত্বের ওপর জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করেন। থিংকিং অব এয়ার স্পেস ইন অ্যা উলফ ওয়ার্ল্ড বিষয়ক বক্তব্য প্রদান করেন অধ্যাপক রাশেদ উজ জামান, এয়ার পাওয়ার ইন দ্য কনটেক্ট অব ন্যাশনাল সিকিউরিটি অব বাংলাদেশ-বিষয়ক বক্তব্য প্রদান করেন এয়ার ভাইস মার্শাল মো. আসাদুল করিম, দ্য স্ট্রাটেজি অব এয়ার স্পেস বিষয়ে বক্তব্য রাখেন এয়ার কমডোর মোহাম্মদ মুশতাকুর রহমান (এলপিআর)। বিজ্ঞপ্তি