পারফেকশনিস্ট হওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া

সারাক্ষণ খুঁতখুঁতে স্বভাবের মানুষটাকে অনেকেই কর্মক্ষেত্রে পছন্দ করেন না। কিন্তু জটিল ও গুরুত্বপূর্ণ সমস্যার পারফেক্ট সমাধানের জন্য শেষমেশ তার দ্বারস্থই হতে হয়। পারফেকশনিস্ট মানুষটা ওভার থিংকার হয়। সাধারণ চিন্তায় যে ফল পাওয়া যায় তাতে তার সন্তুষ্টি মেলে না, তিনি আরও ভাবতে থাকেন, ভাবতেই থাকেন। তাই তার জীবনে স্ট্রেস বেশি থাকে। যিনি পারফেকশনিস্ট হন তিনি দুম করে সব জিনিসকে ‘ইটস ওকে’ বা ‘সমস্যা নেই’ বলে মাছি তাড়ানোর মতো জীবনের পথ থেকে সরিয়ে দিতে পারেন না। তিনি প্রতিদিন যা দেখেন তাকেও নতুন চোখে দেখেন, যেন জীবনে এই প্রথম দেখছেন এবং দেখতে পান কোথায় খুঁত রয়ে গেছে। একজন পারফেকশনিস্ট এক ঘোরের জগতে বাস করেন, কারণ কাজটি আরও নিখুঁত কী করে হতে পারে তার উপায় বের করতে তিনি তার কর্মজগতের অনেক গভীরে ডুবে যান। ধীরে ধীরে দিনে দিনে যতই সময় এগোতে থাকে, তার আশপাশের মানুষগুলো তাকে দেখলেই ‘এই মরেছে’ বলে উল্টোদিকে হাঁটা শুরু করতে পারেন। ভালো করে ভেবে দেখবেন, আপনি তৈরি আছেন তো?