এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে যোগ দিয়েছেন কিমিয়া সাদাত। করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি ২৩ বছরের বেশি সময় ধরে দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে বিবিএ ও এমবিএ শেষ করেন। এর পাশাপাশি তিনি কানাডার একজন সার্টিফাইড ফিন্যান্সিয়াল কনসালটেন্ট (সিএফসি)। প্রাতিষ্ঠানিক কর্মজীবনের পাশাপাশি সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের একজন খ-কালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এনআরবি ব্যাংকে যোগ দেওয়া আগে তিনি কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে কিমিয়া সাদাত মেঘনা ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সামগ্রিক ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং ডিজিটালাইজড ব্যাংকিং ব্যবস্থা রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়া প্রধান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যবসায়িক উন্নয়ন, ইসলামী ব্যাংকিং, ব্র্যান্ড ও বিপণন ব্যবস্থা উন্নয়নে তিনি নেতৃত্ব প্রদান করেন।