ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ আসছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদের আলোচিত মিনি সিরিজ ‘অ্যানি’। নাম ভূমিকায় আছেন নাজিফা তুষি। সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও নির্মাতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিস্বাক্ষর সম্পন্ন হয়। জার্মানির মর্যাদাপূর্ণ ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘ওমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম সিরিজ এটি। গত ৯ জুন উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর এবার দেশের দর্শকরা এটি দেখতে পাবেন। এই সিরিজে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক ও সারিকা সাবরিন।