আসন্ন ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। আয়োজক প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং একাডেমি নতুন করে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’
বিভাগ চালু করায় এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায় তারা।
বুধবার এক যৌথ বিবৃতিতে ব্যান্ডটির সাত সদস্য জানান, অঞ্চল বা ভাষার ভিত্তিতে সংগীতকে আলাদা করা অনুচিত। মূল প্রতিযোগিতা থেকে এশীয় শিল্পীদের এভাবে পৃথক করাকে অনেকেই বিভাজন হিসেবে দেখছেন।
চলতি বছর বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’ বিলবোর্ড চার্টের শীর্ষে থাকায় গ্র্যামি জয়ের সম্ভাবনা ছিল জোরালো। তবে নীতিগত অবস্থানের কারণে কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। ২০১৯ সাল থেকে বিটিএস সদস্যরা সংস্থাটির ভোটিং মেম্বার হলেও, পুরস্কারের চেয়ে সংগীতে সমতাকেই তারা অগ্রাধিকার দিলেন।