স্মরণ

সংগীত আকাশের ধ্রুবতারা

উপমহাদেশের প্লেব্যাক সংগীতের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট মোহাম্মদ রফি ১৯৮০ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান। মাত্র ১০-১১ বছর বয়সে গান শুরু করা এই শিল্পী ১৯৪৪ সালে মুম্বাইয়ে এসে শুরু করেন মূল সংগীতসংগ্রাম। তিন দশকের কর্মজীবনে প্রায় ২৬ হাজার গান গেয়ে ভারতকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন তিনি।

সংগীত পরিচালক নওশাদের সান্নিধ্য তার ক্যারিয়ারে নতুন মোড় আনে। যেকোনো অভিনেতার কণ্ঠ নকল করে গাওয়ার অদ্ভুত ক্ষমতাই তাকে দিলীপ কুমার, দেব আনন্দ ও রাজ কাপুরের মতো তারকাদের অনবদ্য কণ্ঠে পরিণত করে। ১৯৬৮ সালে ‘নীল কমাল’ ছবির গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল জুটির সুরে তিনি সর্বাধিক ৩৬৯টি গান গান এবং ‘দোস্তি’ সিনেমার জন্য লাভ করেন ফিল্মফেয়ার পুরস্কার।

কিংবদন্তি লতা মুঙ্গেশকরের মতে, এমন কণ্ঠ ১০০ বছরেও আর আসবে না। উপমহাদেশের সংগীত আকাশে তিনি চিরকাল ধ্রুবতারা হয়ে জ¦লবেন।