বয়স মাত্র ১২। যে বয়সে তার স্কুল, বন্ধু ও খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা; সেই বয়সে দুরারোগ্য ব্লাড ক্যান্সারের সাথে কঠিন লড়াই করছে নাফিস। সে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ডুমুরিয়া নেছারিয়া মাদরাসার শিক্ষক মো. মুজিবর রহমানের ছেলে।
চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। প্রথমে রাজধানীর পি.জি. হাসপাতালে চিকিৎসা শুরু হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নাফিসের সুস্থতার জন্য রেডিয়েশন থেরাপি, হাই ডোজ কেমোথেরাপিসহ দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। এই চিকিৎসার জন্য প্রায় ৩০ লাখ টাকা খরচ হবে এবং ৯–১০ মাস ভারতে অবস্থান করতে হবে।
পরিবার সূত্রে জানা যায়, সন্তানের চিকিৎসার জন্য বাবা ইতিমধ্যে তার যাবতীয় সঞ্চয় ও জমিজমা বিক্রি করেছেন। এখন সন্তানের চিকিৎসার খরচ চালানোর মত আর কোন উপয়ান্তর নেই। নাফিসের বাবা মুজিবর রহমান বলেন, ছেলেকে বাঁচাতে চিকিৎসার জন্য সহায় সম্বল সব খরচ করেছি। এখন আর কিছুই বাকি নেই। একজন বাবা হিসেবে নিজের সন্তানের এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারছিনা। তাই তিনি তার অবুঝ শিশুর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা চাইছেন।
নাফিসের জন্য সাহায্য পাঠাতে ঠিকানা ও নম্বরঃ সোনালী ব্যাংক, এ্যাকাউন্ট নং- ০৫০৬৬০১০২৬০৪৯, নাজিরপুর শাখা অথবা ইসলামী ব্যাংক এ্যাকাউন্ট নং-২০৫০৩১৬০২০০০২৬৫১১, নাজিরপুর শাখা।