আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশের বাজারে আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান খুচরা মূল্যই আগস্ট মাসেও বহাল থাকবে। ফলে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হবে।

এর আগে সর্বশেষ গত ৩১ মে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এরপর জুন ও জুলাই মাসেও দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আগস্ট মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।