প্রতি বছর ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয়। তবে বাংলাদেশ, ভারতসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অংশে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস হিসেবে পালিত হয়। তবে পায়রাতে বন্ধুকে নিয়ে লেখার জন্য নির্দিষ্ট দিনক্ষণের দরকার নেই। যখন ইচ্ছা লিখতে পারো। তোমরা নিশ্চয়ই একমত হবে স্কুলে যাওয়ার সবচেয়ে বড় মজা হলো, অনেক বন্ধুর সঙ্গে দেখা হওয়া। একবার ভাবো তো, প্রিয় বন্ধুর সঙ্গে যদি টিফিন ভাগ করে না খাওয়া যেত, একসঙ্গে যদি খেলা না করা যেত, তাহলে কি দুঃখের ব্যাপার হতো? বন্ধুদের নিয়ে তোমার সেই সুখ-দুঃখের কথাই লিখে পাঠাও পায়রাতে। এঁকে পাঠাও ছবি। লেখা ও আঁকা পাঠানোর ঠিকানা payra@deshrupantor.com। সঙ্গে যুক্ত করে দেবে নিজের নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি, ঠিকানা আর এক কপি পাসপোর্ট সাইজের ছবি।