ব্যাঙ ডাকে কই

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১২:২৪ এএম

 

ব্যাঙ ডাক শুনে খুকি

করে হৈচৈ

এথা খুঁজে হেথা খুঁজে

ব্যাঙ ডাকে কই?

 

খুঁজে আর মাঝে মাঝে

হুঁশহাঁশ করে

রাগে ফুঁসে ব্যাঙটাকে

খুঁজে সারা ঘরে!

 

ব্যাঙ তবু ডাকে

ডাকে উঁচু স্বরে

ব্যাঙটাকে খুঁজে পেতে

খুকি বাজি ধরে।

 

সবশেষে ব্যাঙ দেখে

খুকি তো অবাক

এ তো কোনো ব্যাঙ নয়

দাদু ডাকে নাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত