ঘরোয়া আসরে ২২ বছর আগের রেকর্ড ভাঙা স্বপ্না খাতুন হতাশ করেছেন কমনওয়েলথ গেমসে। শুক্রবার গ্লাসগোতে অনুষ্ঠিত লংজাম্পের হিটে ৫.৪৩ মিটার দূরত্বে লাফিয়ে ১১ জনের মধ্যে ১০ হয়েছেন তিনি।
এ বছর জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের লং জাম্পে ৬.২৫ মিটার লাফিয়ে ২২ বছর ধরে অক্ষত থাকা জাতীয় রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করেছিলেন স্বপ্না। ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে এসএ গেমসে ফৌজিয়া হুদা জুই ৬.০৬ মিটার লাফিয়ে যে রেকর্ড গড়েছিলেন, সেটিই দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে বাংলাদেশের সেরা অর্জন হিসেবে টিকে ছিল। দুই দশকেরও বেশি সময় পর ৬.২৫ মিটার লাফিয়ে সেই রেকর্ড নিজের করে নিয়েছিলেন স্বপ্না। কোচের রেকর্ড ভেঙে নতুন রানী হয়েছিলেন তিনি। কিন্তু কমনওয়েলথ গেমসে নিজের সেরাটা দেখাতে পারেননি তিনি। লং জাম্পের হিটেই বিদায় নিতে হয়েছে বিকেএসপির সাবেক এই ছাত্রী স্বপ্নাকে। যদিও অনুশীলনে সর্বোচ্চ ৫.৯৯ মিটার পর্যন্ত লাফানো স্বপ্না কমনওয়েলথ গেমসের মঞ্চে এসে হতাশ করলেন।