২৪ ঘণ্টায় ঢাকায় ৪৩১ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির প্রেসনোটে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৩ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তাদের হেফাজত হতে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১টি মোটরসাইকেল, ১টি পিকআপ, ১টি বাস, ৫টি মোবাইলফোন ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে