ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলার ফতেপুর গ্রামে ব্যাটারি চালিত পাখিভ্যানের চাপায় রাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
রবিবার (২ আগস্ট) ওই উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের রাহাজ উদ্দিনের মেয়ে ।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে রাস্তায় কয়েকজন বাচ্চা খেলা করছিলো। এমন সময় ব্যাটারি চালিত পাখিভ্যান রাফিয়াকে চাপা দেয়। এতে ওই বাচ্চাটি রাস্তার উপর ছিটকে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফারিয়াকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসিত কুমার রায় বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। নিহত শিশুর পরিবারের অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।