ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালে ওই দুই ব্যক্তি ইসরায়েলের কাছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত সংবেদনশীল তথ্য ও স্থানাঙ্ক (কো-অর্ডিনেট) সরবরাহ করেছিলেন বলে অভিযোগ আনা হয়।
এই অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করার পর সোমবার (৩ জুলাই) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। তবে অভিযুক্তদের পরিচয় বা বিচার প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।