ইরানি সেনাঘাঁটিতে জঙ্গী হামলায় নিহত ১

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের মারিভান শহরে সেনাবাহিনীর একটি সীমান্তঘাঁটিতে সশস্ত্র হামলায় এক সেনাসদস্য নিহত এবং আরেকজন আহত হয়েছেন। সূত্র ফার্স নিউজ। 

রবিবার (২ জুলাই) ভোরে দেশটির সেনাবাহিনীর ৩২৮তম ব্রিগেডের একটি সীমান্তচৌকিতে এ হামলার ঘটনা ঘটে।

সেনাবাহিনীর ৩২৮তম ব্রিগেডের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর প্রায় ৩টার দিকে পিজেএকে (পিজেএকে) সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ঘাঁটিটির একটি সীমান্ত অবস্থানে হামলা চালায়। হামলায় দুটি এফপিভি (ফার্স্ট-পার্সন ভিউ) আত্মঘাতী ড্রোন এবং আরপিজি রকেট ব্যবহার করা হয়।

হামলায় এক সেনাসদস্য নিহত হন এবং আরেকজন আহত হন বলে জানিয়েছে সেনাবাহিনী। 

ইরানি কর্তৃপক্ষ হামলার জন্য পিজেএকে-কে দায়ী করেছে। তবে এ ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত