নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোহম্মদ তানভীর নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বেন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মোহম্মদ তানভীর ওই গ্রামের মো. আজগার শেখের ছেলে ও স্থানীয় দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।
স্বজনরা জানায়, তানভীর চায়ের দোকানে তারবাবাকে সহায়তা করতে গিয়ে ইলেকট্রিক চায়ের কেটলিতে চা বানাতে যায়। এ সময় কেটলিতে সমস্যা হওয়ায় তানভীর কেটলিটি সারতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইদ্রিস আলী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।