প্রতিরক্ষা অংশীদারত্বে আগ্রহ

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডার আসছেন আজ 

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কোহলার তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। ঢাকায় দেশটির দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড গতকাল সোমবার এ কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এ কে এম শামছুল ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অ্যাডমিরাল কোহলার সাক্ষাৎ করবেন। 

এই সফরকালে অ্যাডমিরাল কোহলার দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা অংশীদারত্ব, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও পেশাদার সামরিক শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করবেন।