জামালপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জামালপুরের মাদারগঞ্জে অপু বর্মন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪আগস্ট) সকালে উপজেলার গাবের গ্রামের ঝালুপাড়া এলাকায় নিজ ঘরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় মাদারগঞ্জের ঝালুপাড়া এলাকার সুবারন বর্মনের ছেলে নিহত অপু বর্মন।তিনি পেশায় নরসুন্দর ছিলেন।

জানা গেছে, নিহত অপু বর্মন সম্প্রতি সময় ঋণগ্রস্ত হওয়ায় আর্থিক টানাপোড়নের কারনে কয়েকদিন ধরে চুপচাপ থাকছেন। মৃত্যুকালে তার  স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় জানান, পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা দুইটায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। 

মরদেহে ময়নাতদন্ত পর  প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।