ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাঁদ থেকে পড়ে আব্দুল হাই (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে জামালপুর রেলওয়ে থানাধীন নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় এ দু র্ঘটনা ঘটে। ওই যুবক জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রেলওয়ে পুলিশ জানায়, দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় পৌঁছালে ছাঁদের ওপর থাকা ওই যুবক অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জামালপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে যুবকের পরিচয় নিশ্চিত করে। আইনি প্রকিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি ।
