জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে গণসমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সমাবেশ শুরুর সময় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ইতোমধ্যে কর্মসূচিতে অংশ নিয়েছে। এখনো অনেক নেতাকর্মী দলে দলে সমাবেশে যোগ দিচ্ছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশ শুরুর আগেই নেতাদের অনেকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন।