আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) অভিযান চালিয়ে পুরাতন মামলার তিনজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আ. আজিজ সরকার পলাশ (২২), মো. মনির হোসেন সরকার ওরফে শিকদার (৪৮), মো. রাকিবুল (২০), মো. মাহবুবুর রহমান এবং মো. মোকশেদ আলী (১৮)। 

পুলিশ সূত্রে জানা যায়, পুরাতন মামলা ও সিআর ওয়ারেন্টের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত ৫ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ দমন ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন।