পুকুরে গোসল নেমে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুকুরে গোসল করতে নেমে জিতনী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জিতনী (৮) ওই গ্রামের শ্রমিক আব্দুল জলিলের মেয়ে ও শেরপুর সদর উপজেলার চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন,শুক্রবার দুপুর ২ টার দিকে সিরাজদীখান ফায়ার স্টেশনে খবর আসে, লালবাড়ী গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমে জিতনী নামের এক শিশু নিখোঁজ হয়েছে। পরে ফায়ার স্টেশনের উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

আইনগত কার্যক্রমের জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।