দিক ছিল ঠিকঠিক আর ছিল হল্লা
গান গেয়ে নাচছিল বসে যাওয়া গল্লা
হইচই টইটই আনিশার বাড়িতে
বন্ধুরা একজোট খুশি কাড়াকাড়িতে
ঠিক এ সময়েই দরজায় টকটক
কে যে এলো কেন এলো কী যে করে বকবক
খুলতেই দেখা গেল বিল্লুটা গোলগাল
গম্ভীর চোখ তার মুখে আঁটা ছেঁড়া জাল
জাল কেন ছিঁড়েছেÑ সে চুরি-টুরি চুপিচুপি
করল কি তাই হাল এ রকম বহুরূপী
বিল্লুটা মাথা নাড়ে, না রে ভাই তা তো না
বুঝবে কি বিড়ালের ম্যাও হওয়া যাতনা!
আনিশার গান শুনে ফান হবে সে আশায়
বিল্লুটা লাফ দিয়ে আসছিল এ বাসায়
তারই মাঝে আটকালো জমকালো জালটা
ছিঁড়ে তাকে জবাবটা দিয়েছে তো পাল্টা
এইবার দামদুম দাও তালে তাল তো
বিল্লুটা গাবে গান-নাচবেও আলতো!