পুষি আমার

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:৩১ এএম

পুষি আমার বেজায় খুশি

দুধের বাটি পেলে,

অ্যাসিডিটি হয় নাকি ওর

ইঁদুর এখন খেলে!

মাছ মাংসেও অরুচি আর

সিটকায় নাক তাতে,

নাচে পুষি মহানন্দে

দুধের সাথে ভাতে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত