জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে সদস্যদের জন্য আগামী শুক্রবার (১৪ আগস্ট) কাওয়ালী সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। এদিন ক্লাবের কাবাব চত্ত্বরে সন্ধ্যা ৭টায় এই কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
শনিবার (৮ আগস্ট) ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কাওয়ালী সন্ধ্যায় ক্লাব সদস্যদের পরিবারবর্গও অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহী সদস্যদের আগামী মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার মধ্যে ক্লাবের অভ্যর্থনা কাউন্টার থেকে কুপন সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে।