ফিলিস্তিনপন্থী রাজনৈতিক অবস্থানের কারণে মার্কিন র্যাপার ম্যাকলমোর এর ‘ফ্রি প্যালেস্টাইন ট্যুর’-এর আমেরিকার ৯টি ভেন্যুর কনসার্ট বাতিল হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাকলমোর অভিযোগ করেন, তার ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলবিরোধী রাজনৈতিক অবস্থানের কারণেই ভেন্যু কর্তৃপক্ষ বুকিং বাতিল করেছে।
তার দাবি অনুযায়ী, সেপ্টেম্বর মাসেই এই ভেন্যুগুলো থেকে কনসার্টের সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু যখনই তারা জানতে পারেছে যে এটি ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বেনিফিট কনসার্ট, তখন বুকিং বাতিল করে দেওয়া হয়।
তবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের একজন মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে তাদের ভেন্যু অত্যন্ত ব্যস্ত এবং ম্যাকলমোর কোনো ‘এরিনা-লেভেল’ এর শিল্পী নন, এমন অজুহাক দেখিয়েছেন তারা।
বাতিল হওয়া ভেন্যুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন, ইউবিএস এরিনা, নিউ জার্সির প্রুডেন্সিয়াল সেন্টার, লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়ার ইনটুইট ডোম, কিয়া ফোরাম, ক্রিপ্টো ডটকম এরিনা সান ফ্রান্সিসকোর চেজ সেন্টার, সিয়াটল ক্লাইমেট প্লেজ এরিনা।
সূত্র: দ্য রোলিং স্টোন/দ্য ইন্ডিপেনডেন্ট