মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, স্বাধীনতাবিরোধী জামায়াত ও নবগঠিত একটি রাজনৈতিক দল আন্দোলনের নামে দেশবিরোধী ষড়যন্ত্র এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাঁয়তারা করছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৬টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর ঈদগাহ মাঠে মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ এবং দুর্নীতি রোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে পাঁচ মাসে দৌলতপুর, ঘিওর ও শিবালয়ে সরকারি বরাদ্দের অর্থে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানঘাটসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হয়েছে। আগামী সাড়ে চার বছরের মধ্যে বাকি কাজগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
জিন্নাহ কবীর আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির ৩১ দফা বাস্তবায়নের কাজও শুরু হয়েছে। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ বাবুল সরকারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক সহসভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সামান, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট, জেলা ছাত্রদলের সদস্য মো. রতন মিয়া, জেলা ছাত্রদলের সদস্য মো. শামীম আহমেদ, সরকারি মতিলাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাঈম হাসান প্রমুখ।