রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর থানাধীন দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী  রবিবার (৯ আগস্ট) এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) রাতে দক্ষিণ খিলগাঁও বাগিচাস্থ ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশের ময়লার ভাগাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার কওে শাহজাহানপুর থানা পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।