রাজধানীতে মোটরচালিত ভ্যানের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরচালিত ভ্যানের ধাক্কায় জুনায়েদ নামের দুই বছর বয়সি এক শিশু নিহত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুনায়েদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে। পরিবারটি কাজলারপাড় নতুন রাস্তায় একটি ভাড়া বাসায় থাকে।

নিহত শিশুকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রুহুল আমিন জানান, বেলা পৌনে ১২টার দিকে নতুন রাস্তায় বাসা থেকে হঠাৎ দৌড়ে রাস্তায় বের হয় শিশুটি। এ সময় ভাঙারি মালামালবোঝাই একটি মোটরচালিত ভ্যানের নিচে পড়ে যায় সে। ভ্যানের চাকা তার ওপর দিয়ে উঠে গেলে গুরুতর আহত হয় শিশুটি।

দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন রুহুল আমিন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত