জেট ফুয়েলের দাম বাড়ল

অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২৮ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ১৫৯ টাকা ৫১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে যা ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা।

গতকাল বিকেলে আগস্ট মাসের জন্য অ্যাভিয়েশন ফুয়েলের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

অন্যদিকে দেশি-বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১-এর দাম প্রতি লিটার ১ দশমিক ০০৫৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।