ফাস্ট ফুডের দোকান পুড়ে ছাই

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৮ এএম

রাজধানীর মোহাম্মদপুরে অগ্নিকান্ডে একটি ফাস্ট ফুডের দোকান পুড়ে গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তাজমহল রোডের সি-ব্লকে সিপি ফাইভ স্টার ফাস্ট ফুডের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে তাজমহল রোডে অগ্নিকান্ডের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ সর্বাধিক পঠিত