চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বটতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবুকে সভাপতি করা হয়।
রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক অনুমোদন সাপেক্ষে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেমের স্বাক্ষরিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে পদাধিকার বলে বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফরিদুল ইসলামকে সদস্য সচিব,সেলিনা আক্তারকে শিক্ষক প্রতিনিধি ও এস এম ইয়াহিয়া করিম টিপুকে অভিভাবক প্রতিনিধি করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আবু বলেন,এই বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়,এটি একটি এ অঞ্চলের ভবিষ্যৎ নির্মাণের কেন্দ্র। আমি চেষ্টা করব শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় রেখে একটি সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে। সবাইকে সঙ্গে নিয়ে এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করাই হবে আমার প্রধান দায়িত্ব।