বয়স ৫৯ দেখে মনে হবে ২০

সিঙ্গাপুরের চুয়ান্দো তানের তারণ্যের রহস্য কি

চুয়ান্দো তানকে দেখলে তার আসল বয়স বিশ্বাস করা কঠিন। ২০১৭ সালে সিঙ্গাপুরের এই আলোকচিত্রী ও সাবেক মডেলের ছবি যখন অনলাইনে ভাইরাল হয়, তখন তার বয়স নিয়ে রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েন অনেকেই। কারণ ছবিতে তাকে বয়সের তুলনায় কয়েক দশক কম মনে হচ্ছিল। অথচ তখনই তিনি পঞ্চাশের কোঠায় ছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চুয়ান্দো তানের বয়স ৫৯ বছরের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। কিন্তু সেখানেও তাকে তারুণ্যদীপ্ত চেহারা ও দারুণ ফিট শরীর মানুষের নজর কাড়ে। তাহলে এর রহস্যটা কী?

‘ভোগ’ ম্যাগাজিনের সিঙ্গাপুর সংস্করণের প্রচ্ছদে চুয়ান্দো তানে। ছবি: সংগৃহীত

চুয়ান্দো তানের মতে, এর পেছনে রয়েছে নিয়মিত সক্রিয় থাকা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং জীবন সম্পর্কে ইতিবাচক মনোভাব বজায় রাখা। অবশ্য বংশগত বৈশিষ্ট্যেরও কিছু ভূমিকা থাকতে পারে। তবে তার দীর্ঘদিনের নিয়মিত জীবনযাপন যে বড় একটি কারণ, সেটি স্পষ্ট।

মডেলিং দিয়ে শুরু করে পরে ফ্যাশন ফটোগ্রাফিতে ক্যারিয়ার গড়েছেন চুয়ান্দো। অর্থাৎ পুরো কর্মজীবনই কেটেছে ছবির জগতকে ঘিরে।