লেখক-প্রাবন্ধিক ফারুক মঈনউদ্দীনের জীবন ও সাহিত্যিক উত্তরাধিকার নিয়ে আগামী শুক্রবার, ১৪ আগস্ট ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে পেন বাংলাদেশ।
‘অনারিং দ্য লাইফ অ্যান্ড লিটারারি লিগ্যাসি অব ফারুক মঈনউদ্দীন’ শীর্ষক অনুষ্ঠানে তার সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে অবদান নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অনুবাদক রফিক-উম-মুনীর চৌধুরী, কথাসাহিত্যিক পারভেজ হোসেন এবং কবি লোপা মমতাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পেন বাংলাদেশের সভাপতি এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক শামসাদ মোর্তজা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফারুক মঈনউদ্দীনের সাহিত্যিক জীবন ও দীর্ঘদিনের চর্চাকে মূল্যায়নের পাশাপাশি তাঁর রচনার নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেবেন বক্তারা।
আগামী ১৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডির সাতমসজিদ রোডের হাউস ৮৪, লেভেল ৩, রোড ৭এ-এর নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সাহিত্যপ্রেমী, লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।